ক্লিনিকে নারী কর্মচারীর ঝুলন্ত লাশ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০
নওগাঁর পত্নীতলা উপজেলায় ক্লিনিক থেকে আরিফা জান্নাত (২০) নামে এক নারী কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার নজিপুর পৌরসভার ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে নিহতের বাবার দাবি, নির্যাতন করে ওই তরুণীকে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে।
নিহত আরিফা জান্নাত ধামইরহাট উপজেলার সদর ইউনিয়নের মহিশ্বর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। তিনি ওই ক্লিনিকটিতে রিসিপশনিস্ট পদে চাকরি করতেন।
পুলিশ ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গত এক বছর ধরে আরিফা জান্নাত রিসিপশনিস্ট পদে চাকরি করে আসছিলেন।
ওই ক্লিনিকের পরিচালকের নাম নাজিম উদ্দিন ওরফে বাবু। আরিফা জান্নাত ওই ক্লিনিক ভবনের নিচ তলার একটি কক্ষে বসবাস করতেন। ওই ভবনে ক্লিনিকটির নার্স ও অন্যান্য নারী কর্মচারীও সেখানে থাকতেন।
বুধবার সকালে স্থানীয় লোকজন ভবনটির একটি কক্ষের জানালা দিয়ে আরিফা জান্নাতের মরদেহ ঝুলে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।
পুলিশ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।
এদিকে বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, ওই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কোনো কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক-নার্স এবং রোগী নেই। ১০ শয্যার ক্লিনিকটির সব বেড ফাঁকা।
স্থানীয় লোকজন জানান, নারী কর্মচারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারী যারা ছিলেন, তারা সবাই পালিয়ে গেছেন। ভর্তি হওয়া রোগীরাও ক্লিনিক ছেড়ে চলে যান।
নিহত তরুণীর বাবা মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে মেয়ে আরিফার সঙ্গে ফোনে কথা হয়। তখন মেয়ে তার কোনো সমস্যার কথা বলেনি। তার আচরণ স্বাভাবিক ছিল। আজ সকালে ওই ক্লিনিকের এক নার্স ফোন করে আরিফার মারা যাওয়ার খবর জানান।
তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে, এটি আমি বিশ্বাস করি না। আমার ধারণা, কেউ নির্যাতন করে তাকে হত্যা করার পর মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে দুপুরে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– হাসপাতালের ওই নারী কর্মচারী আত্মহত্যা করেছেন।
কারণ মরদেহ উদ্ধারের সময় ঘরের দরজা ভেতর থেকে শক্তভাবে লাগানো ছিল। দরজা লাগানো অবস্থায় ঘরের ভেতর থেকে বের হওয়ার অন্য কোনো পথ নেই।
ময়নাতদন্তের জন্য নিহত ওই তরুণীর মরদেহ নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, ওই তরুণী আত্মহত্যা করেছেন কিনা।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পেলে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
